শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মাসুদ কামাল

আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৬:১৫

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ অনেকে বলবেন, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না। এখন পর্যন্ত যা দেখছি, যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ মিছিল করতে পারবে না। মিটিং করতে পারবে না। এটাই হলো মজার কথা।

একটা দল কোথাও নেই, দৃশ্যত নেই, আইনত নেই। সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে নিরপেক্ষ বলতে হয় বললাম। এই নিরপেক্ষ সরকার, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশের দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় যা যা করার দরকার, ওনারা সব করছেন।

তারপরও ওনাদের নিরপেক্ষ আমাদের বলতেই হবে আইন অনুযায়ী। তিনি বলেন, যে দলটা ভোট করলে কতটি আসন পেত, বলা কঠিন। হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারতো। সে দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর