শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যত আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৫:৫৪

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে উদ্‌যাপন-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৮ জুন) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে বাংলাদেশ মিশনগুলো জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে গ্রাফিতির বই, পোস্টার, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে– গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজধানীর তথ্য ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। সেই সঙ্গে, গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিলবোর্ড স্থাপন, পোস্টার ও ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে। এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে তথ্য ভবনে।

জুলাই গণ-অভ্যুত্থানের ওপর রচিত গ্রন্থ এই উৎসবে প্রদর্শিত হবে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র শ্রাবণ বিদ্রোহর প্রিমিয়ার প্রদর্শনী; যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে সারা দেশে শ্রাবণ বিদ্রোহ চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি সারা দেশে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রগুলো ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি অনুযায়ী, তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই গণ-অভ্যুত্থানের ধারণ করা আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর