প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৭:৪১
শখের বশে বা বাচ্চাদের বিনোদনের জন্য বাসাবাড়িতে খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে ইসলামের বিধান কী? এবং এ বিষয়ে কোরআন-হাদিসে উৎসাহ প্রদানের কথা আছে কি?
খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে কোরআন-হাদিসে কোনো প্রকার উৎসাহ প্রদান করা হয়নি। তবে তাকে কোনো কষ্ট না দেওয়া এবং খাবারদাবারের প্রতি যত্নবান হওয়ার শর্তে ইসলামী আইনজ্ঞরা জায়েজ বলেছেন। (বুখারি, হাদিস : ৬২০৩, ফাতহুল বারি : ১০/৭১৫, রদ্দুল মুহতার : ৬/৪০১)।
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
মন্তব্য করুন: