শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জেলের জালে ৩৭ কেজির বাঘাইড়, ৫০ হাজারে বিক্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৫:০৩

রাজবাড়ীর গোয়ালন্দে জেলে জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বুধবার ভোরে উপজেলার মজলিশপুর এলাকায় পদ্মা নদীতে জেলে তোরাপ হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী সোহেলের কাছে মাছটি প্রায় পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, ভোরের দিকে পদ্মা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন জেলে তোরাপ হাওলাদার ও তার সঙ্গীরা।

এ সময় হঠাৎ প্রচণ্ড গতিতে ঝাটকা টান লাগে জালে। জাল গুটিয়ে বিশাল আকারের এই মাছটি দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে মাছটি তারা নৌকায় তোলেন। পরে বিক্রি করতে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন।

সেখানে পরিমাপ করে দেখা যায়, মাছটির ওজন ৩৭ কেজি। এরপর এক হাজার ৩৫০ টাকা কেজি দরে মাছটি ৪৯ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়।

মাছটির ক্রেতা সোহেল মোল্লা বলেন, বেশি দামে বিক্রির আশায় জেলে তোরাপ হাওলাদারের কাছ থেকে ৩৭ কেজি ওজনের বাঘাইড়টি কিনেছি। দেশের বিভিন্ন এলাকায় সৌখিন মাছক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। ক্রেতা পেলে সামান্য লাভে মাছটি বিক্রি করব।

তিনি বলেন, গোয়ালন্দে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। সেখানে জেলেদের জালে পাঙ্গাশ, আইড়, বাঘাইড়, রুই, কাতল, চিতল, বোয়াল ও রিঠাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ প্রায়ই ধরা পড়ছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর