শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৪:২৮

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

 আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।

তার জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা মোবাইলসহ মোট সিজারের মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। আটককে যশোর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর