শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ কিভাবে চেনা যাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৪:৪৫

ব্রেন টিউমার—একটি মারাত্মক রোগ। অন্যান্য টিউমারের মতো এর স্টেজ নির্ধারণ করা না গেলেও, ‘গ্রেড’-এর মাধ্যমে এর ভয়াবহতা চিহ্নিত করা হয়। সমস্যা হলো, এই টিউমারের কিছু প্রাথমিক লক্ষণ এতটাই সাধারণ ও তুচ্ছ মনে হয় যে অনেকেই সেগুলিকে গুরুত্ব দেন না। ফলে রোগ ধরা পড়ে দেরিতে।

চলুন, জেনে নিই ব্রেন টিউমারের কয়েকটি উপসর্গ, যেগুলো দেখা দিলেই সতর্ক হওয়া প্রয়োজন।
আচরণগত বা মেজাজে সূক্ষ্ম পরিবর্তন
হঠাৎ করেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ধৈর্য হারানো বা অকারণে বিষণ্ণতা অনুভব করা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। পরিবার বা ঘনিষ্ঠরা এই পরিবর্তন লক্ষ্য করলেও, আক্রান্ত ব্যক্তি সচরাচর তা বুঝতে পারেন না।

স্মৃতি ও মনোযোগের সমস্যা

সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা ভুলে যাওয়া, সহজ বিষয় মনে রাখতে না পারা, কাজের মাঝে মনোযোগ হারানো বা কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়া—এসবই হতে পারে ব্রেন টিউমারের ইঙ্গিত।

শরীরের ভারসাম্যহীনতা

চলা বা হাঁটার সময় সামান্য টলমল করা, হাতের সামনে থাকা জিনিস ধরতে অসুবিধা হওয়া—অনেকে এসবকে ক্লান্তি বা সাধারণ অসাবধানতা মনে করলেও, এগুলিও ব্রেন টিউমারের সম্ভাব্য উপসর্গ।

কথা বলা বা হাতের লেখার অস্বাভাবিকতা

কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্টভাবে কথা বলা, অথবা হাতের লেখায় হঠাৎ পরিবর্তন—এসব পরিবর্তনের পেছনে স্ট্রেস বা সাময়িক সমস্যার পাশাপাশি মস্তিষ্কে টিউমার থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

স্বাদ বা ঘ্রাণে অস্বাভাবিকতা
হঠাৎ কোনও গন্ধ বা স্বাদ না পাওয়া, কিংবা পরিচিত খাবার বা জিনিসের স্বাদ-গন্ধ অদ্ভুত লাগা—এই লক্ষণগুলো অনেক সময় সাধারণ ফ্লু বা সাইনাসের ভুলে গুলিয়ে ফেলা হয়। অথচ এগুলিও হতে পারে ব্রেন টিউমারের প্রাথমিক সংকেত।

এই উপসর্গগুলোর কোনও একটি বা একাধিক একসঙ্গে দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রাথমিক ধাপে রোগ নির্ণয় হলে চিকিৎসাও অনেক বেশি কার্যকর হয়।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর