শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এক ইলিশের দাম ১৩ হাজার ৩৮৭ টাকা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৩:৫২

চাঁদপুরের পাইকারি মাছ বাজারে একটি ইলিশ ১৩ হাজার ৩৮৭ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের মাছটি এ মৌসুমে ধরা পড়া সবচেয়ে বড় মাছ। সোমবার সকালে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের ব্যবসায়ী উত্তর বাবুর কাছ থেকে মাছটি কিনে নেন নবীর হোসেন নামে এক ক্রেতা।

মাছ বাজারের আরেক ব্যবসায়ী সম্রাট বেপারী বলেন, চলতি মাসে বড়স্টেশন পাইকারি মাছ বাজারে এই নিয়ে বড় আকারের ৩টি ইলিশ বিক্রি হয়েছে।

স্থানীয়ভাবে যাকে বলা হয় 'রাজা ইলিশ'। তারমধ্যে একটি ইলিশের ওজন ছিল ২ কেজি ৩৫০ গ্রাম এবং আরেকটি ২ কেজি ১০০ গ্রাম ওজনের।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে দক্ষিণে হাইমচর ও বরিশাল এবং ভোলা জেলার সীমানা এলাকার মেঘনা নদীতে গত কয়েকদিন ধরে বড় আকারের কিছু ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। তার মধ্যে বরিশালের হিজলা এলাকার জেলে মোশাররফ হোসেন সবচেয়ে বড় আকারের এই ইলিশটি নিয়ে চাঁদপুর আসেন।

মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর