শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দামেস্কের গির্জায় আইএসের আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৩:৩৮

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। রবিবার (২২ জুন) রাতে প্রার্থনার সময় পুরোনো খ্রিস্টান পাড়ায় অবস্থিত গ্রিক অর্থোডক্স সেন্ট এলিয়াস গির্জায় এ হামলা চালানো হয়।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী আইএস সদস্য ছিলেন। তিনি প্রথমে গির্জায় প্রবেশ করে গুলি চালান এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরেক বন্দুকধারীও হামলায় অংশ নেন। তবে তিনি আত্মঘাতী হননি, বরং উপস্থিত প্রায় দেড় শতাধিক উপাসকের ওপর গুলি চালান।

গির্জার ভেতরের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে গির্জার বেঞ্চ ছিটকে পড়েছে, রক্তাক্ত দেহ ছড়িয়ে রয়েছে বিভিন্ন স্থানে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, পরে সাইরেন বাজতে থাকে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। দমকল ও চিকিৎসাকর্মীরা দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে।

গত ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় এটিই আইএসের প্রথম বড় ধরনের আত্মঘাতী হামলা। বর্তমানে দেশটি পরিচালনা করছে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সাবেক নেতাদের নেতৃত্বে গঠিত একটি নতুন সরকার।

সিরিয়ার নিরাপত্তা বাহিনী বলছে, আসাদ সরকারের পতনের সময় সেনারা যেসব অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ফেলে রেখে গিয়েছিল, সেগুলোর কিছু অংশ আইএস দখল করে। এতে সংগঠনটি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পায়।

সরকারি সূত্র জানায়, আইএস দমনে নতুন সরকার কর্তৃক দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। এক সময় বিদ্রোহী এইচটিএস নিজেও আইএসের বিরুদ্ধে লড়েছে। তারা আইএসকে চরমপন্থী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্থিরতা সৃষ্টিকারী বলেই বিবেচনা করত।

আইএস তাদের প্রচারণামাধ্যমে সম্প্রতি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবের রিয়াদে বৈঠকের ছবি প্রকাশ করে একে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘জিহাদি আদর্শ থেকে বিচ্যুতি’ হিসেবে প্রচার করে।

নতুন সরকার জানিয়েছে, তারা দেশের সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দামেস্কের খ্রিস্টান পাড়ায় সাধারণত প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাহিনী গাড়ি তল্লাশি করে।

তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তফা বলেন, ‘এই কাপুরুষোচিত হামলা আমাদের নাগরিকত্বের মূল মূল্যবোধের পরিপন্থী। জাতীয় ঐক্য ও সামাজিক শান্তির স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দামেস্ক সিটি কাউন্সিল জানিয়েছে, বোমা হামলার পেছনে কারা জড়িত ও কীভাবে নিরাপত্তা ভেদ করে তারা গির্জায় ঢুকতে পারল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

যদিও সরকার নামমাত্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে, বাস্তবে অনেক এলাকায় এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি আছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব মিলিশিয়াদের একটি জাতীয় সেনাবাহিনীর অধীনে আনার কাজ শুরু করেছে। যারা এতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের নিরস্ত্র করা হচ্ছে।

সিরিয়ায় আইএস-এর তথাকথিত খিলাফতের পতনের পর থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’ (এসডিএফ) মূলত আইএসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। নতুন সরকারের সঙ্গে তাদের মধ্যে সহযোগিতা শুরু হলেও তা এখনো প্রাথমিক পর্যায়ে।

যুক্তরাষ্ট্রসহ ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী আন্তর্জাতিক জোট বলছে, সিরিয়ায় আইএস-এর পুনরুত্থান রোধ করাই এখন তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর