শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উৎসবমুখর পরিবেশে ফ্রান্সে আন্তর্জাতিক সংগীত দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৪:২৩

আন্তর্জাতিক সংগীত দিবসে ফ্রান্সের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন ‘ফেত দো লা মিউজিক’ বা সংগীত উৎসব উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) দিনটিকে ঘিরে সুরের মূর্ছনায় মেতে থাকতে দেখা গেছে দেশটির নাগরিকদের।

জানা গেছে, প্রতিবছরই এই দিনে ফ্রান্সে আয়োজন করা হয় জাতীয় পর্যায়ের এই সংগীত উৎসব, যা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১২০টিরও বেশি দেশে। এই দিনটিকে ‘আন্তর্জাতিক সংগীত দিবস’ নামেও অভিহিত করা হয়, যা বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের জন্য একটি বহুল আকাঙ্ক্ষিত দিন।

এই উৎসবের সূচনা হয় ১৯৮২ সালে, ফ্রান্সের তৎকালীন সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং এবং সংগীত গবেষক মরিস ফ্লোরেটের হাত ধরে। প্রথমবারেই এটি বিপুল জনপ্রিয়তা পায় এবং এরপর তা বিশ্বজুড়ে প্রসার লাভ করে।

সংগীতের এই দিনে মূল উদ্দেশ্য থাকে—সব ধরনের সংগীতকে উদযাপন করা। এ ছাড়া পেশাদার ও অপেশাদার শিল্পীদের জন্য উন্মুক্ত পরিবেশনায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করা এবং শহরের রাস্তাঘাট, পার্ক, ক্যাফে ও স্কয়ারগুলোকে এক দিনের জন্য সংগীতময় করে তোলা।

ফ্রান্সে এটি একটি সরকারি উৎসব হিসেবে বিবেচিত হয় এবং যেখানে শিল্পীদের পারফরম্যান্সের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। করোনার দীর্ঘ ছায়া কাটিয়ে এবারই এই দিনটি সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন অনেক অংশগ্রহণকারী ও পর্যবেক্ষক।

উৎসব ঘিরে গতকাল বিকেল থেকেই ফ্রান্সের রেস্তোরাঁ, বার, কফিশপ, শহরের মোড় ও অলিগলিতে ভিড় করেন হাজারো মানুষ। নানা বয়সী দর্শকের উপস্থিতিতে শিল্পীরা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন, যা ভোররাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর