শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভোলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আক্রান্ত আরও ৪৬

ভোলা প্রতিনিধি

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩, ১৩:৩৪

উপকূলীয় জেলা ভোলাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এ জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৭ জন।

গত ২৭ দিনে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিভাগ থেকে বাড়ানো হয়েছে আরও ৪০টি শয্যা। বর্তমানে ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ জেনারেল হাসপাতালে সর্বমোট শয্যার সংখ্যা ৯০টি।

এর মধ্যে শুধু সদরেই আক্রান্ত ২৫৩ জন।

স্বাস্থ্যবিভাগ বলছে, জ্বর নিয়ে আক্রান্তদের মধ্যে ৬০ ভাগ রোগীর ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় দ্রুত বিস্তার ছড়াচ্ছে ডেঙ্গু। অন্যদিকে জলাবদ্ধতার কারণেও সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। তারপরেও সবাইকে আরও সচেতন হতে হবে।

এদিকে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের নিউমোনিয়া। গত এক সপ্তাহে ৩ শতাধিক শিশু আক্রান্ত হয়েছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে।

ব্যাকটোরিয়া ও ভাইরাসজনিত এ দুই রোগ ছড়িয়ে পড়ায় হাসপাতালে রোগীদের চাপ বেশি। বর্তমানে হাসপাতালে ৪০০ রোগী ভর্তি থাকলেও তার মধ্যে ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্তই আছেন দেড় শতাধিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর