শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নদীতে ইলিশের দেখা নেই, আকাশছোঁয়া দাম বাজারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১২:৪৯

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের দক্ষিণ ডালভাঙ্গা গ্রামের নারী জেলে লাইলী গত বৃহস্পতিবার দুপুরে ছোট ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে বিষখালী নদীতে সারা দিনে মাত্র ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ এবং দুটি জাটকা পেয়েছেন। শেষ সময়ে জালে আটকে কয়েকটি ছোট পোয়া মাছও। মাছ বিক্রি করে আয় হয়েছে এক হাজার টাকা, কিন্তু খরচ হয়েছে ৬০০ টাকা। হাতে থাকল মাত্র ৪০০ টাকা।

তিনি বলেন, 'বঙ্গোপসাগরের মোহনায় যেতে পারিনি দুর্যোগের কারণে। বিষখালীর ভেতরে মাছ আসছে না ডুবোচরের জন্য। তাই মাছ মিলছে কম।' একই চিত্র দেশের অন্যান্য নদীতেও।

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ১ মে থেকে মেঘনা, ইলিশা ও কালাবদর নদীতে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ এখনও মিলছে না। ফলে দেশের বিভিন্ন ইলিশ আড়তে সরবরাহ কমেছে। চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় বেড়েছে ইলিশের দাম।

বরিশাল মৎস্যবন্দরের ব্যবসায়ী জহির শিকদার বলেন, 'মেঘনা, কালাবদর, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ নদীর মাছ বরিশালে আসে। শুক্রবার ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকায়। ১ কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ টাকায়।' তবে সাগরের ইলিশের দাম কিছুটা কম হলেও নদীর ইলিশের দাম বাড়তি।

ভোলা, চাঁদপুর, বরিশালের আড়তগুলোতে চলতি বছরের সর্বোচ্চ দাম উঠেছে। ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকার ওপরে। রাজধানীতে মোকামের দামের চেয়ে কেজিপ্রতি ১০০-১৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক ১৮ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ইলিশের মূল্য নির্ধারণের অনুরোধ করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, 'ইলিশের দাম দুই হাজার টাকা কেজির বেশি হওয়া ঠিক নয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন উদাহরণ সৃষ্টি করতে বিশেষ দামে ইলিশ বিক্রি করতে পারে।'

বিশেষজ্ঞরা জানান, ইলিশ গভীর জলের মাছ হওয়ায় নদীর গভীরতা কমলে জালে সহজে ধরা পড়ে না। তাছাড়া বৃষ্টি ও পানিপ্রবাহ বাড়লে ইলিশ বেশি পাওয়া যায়। জলবায়ু পরিবর্তন, নদীর নিরাপত্তা সংকট, ডুবোচর, গবেষণার ঘাটতি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার অভাবে ইলিশ উৎপাদন ব্যাহত হচ্ছে।

প্রতি বছর প্রায় ৩৮ কোটি জাটকা ধরা পড়ে—যদি এসব ইলিশ অসময়ে না ধরে স্বাভাবিক বৃদ্ধির সুযোগ দেওয়া যায়, তবে ইলিশ উৎপাদন বেড়ে যাবে।

বর্তমানে ইলিশ ডিম পাড়ার জন্য হাতিয়া ও সন্দ্বীপ এলাকায় বেশি যাচ্ছে। নদীর ওপরের দিকগুলো অনিরাপদ হয়ে ওঠায় তারা আগের মতো পদ্মা-মেঘনায় যাচ্ছে না। জেলেরা অভিযোগ করেছেন, ভারতীয় আধুনিক ট্রলারের দাপটে গভীর সাগরে বাংলাদেশের ইলিশ কমে যাচ্ছে, ফলে নদীতেও কম ধরা পড়ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর