শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তাজনুভা জাবীন

মিথ‍্যা, চরম মিথ্যা ও জঘন্য মিথ্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৮:৩২

দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক অডিও ও স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে আলোচনায় ছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীনের নাম। পরে তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তবে এর পরও এনসিপির এ নেত্রীকে নিয়ে অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিতে দেখা গেছে মাসুদা ভাট্টিকেও।

এমতাবস্থায় বুধবার বিকেলে একাধিক ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সেগুলোকে মিথ্যা দাবি করেছেন তাজনুনা জাবীন।

সারোয়ার তুষারের সঙ্গে জড়ানোর ঘটনাকে মিথ‍্যা, চরম মিথ্যা ও জঘন্য মিথ্যা বলে দাবি করেছেন এনসিপির এ নেত্রী।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘রাজনীতিতে আসার ৩ মাসের মধ্যে আমি যে লড়াইটা দিচ্ছি অনেক কষ্টের, অনেক বোঝার।

আমি নিজে যা, যে পরিবারের মেয়ে, যে পরিবারের বউ; আমার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘জুলাইকে কাছ থেকে দেখার পর শুধু আর শুধু এই দেশের টানে আমি আমার ব‍্যক্তিগত পরিসর ছেড়ে রাজনীতিতে। আপনাদের কাছে অনুরোধ, এই মিথ্যার বিরুদ্ধে কথা বলেন। নারীদের রাজনীতিতে আসতে এভাবে বাধা দিয়েন না।

’তিনি আরো বলেন, ‘জেনে রাখবেন, এই মিথ্যার বিরুদ্ধে কথা বলা মানে আগামীতে রাজনীতিতে আসা যোগ‍্য, দেশপ্রেমিক নারী রাজনীতিবিদের পক্ষে কথা বলা। তাদের জন‍্য পথ তৈরি করা।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর