শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দিনের সংলাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৬:৩৯

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ তৃতীয় দিনের মতো চলছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় এই আলোচনার সূচনা হয়।

আজকের আলোচনায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হচ্ছে। বিষয়গুলো হলো রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এবং জেলা সমন্বয় কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবনা।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) সংলাপের দ্বিতীয় দিনে আলোচিত হয় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন পদ্ধতি এবং নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রসঙ্গ। এছাড়া আলোচনা হয়েছে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) এবং প্রধান বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়েও।

আলোচনার শেষে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে ব্রিফ করেন এবং সংলাপে গৃহীত মতামত তুলে ধরেন।প্রতিনিধিরা বলেন, একটি সুষ্ঠ নির্বাচন চান তারা।সুষ্ঠ নির্বাচন হলে রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্য গঠনে ধারাবাহিক এই সংলাপ রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে কতটা কার্যকর হয়, সে বিষয়ে আগ্রহ বাড়ছে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মধ্যে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর