শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হালুয়াঘাটে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১২:২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরুবাজার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত দুইটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে কয়েক কোটি টাকার মালামাল ও সম্পদ নষ্ট হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের গভীরে হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনার শুরু হতে পারে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া জানান, খবর পেয়ে হালুয়াঘাট ও ফুলপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে বলা যাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর