শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৮:২১

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৫-২৭) বাংলাদেশ ও শ্রীলঙ্কা শুরু করতে যাচ্ছে গলে। আজ শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ দিয়ে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা।

চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই।

তবে ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। এবার নতুন চক্রে জয়ের সংখ্যা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে ওঠার আশা বাংলাদেশের।

গল টেস্টে অসুস্থতার জন্য খেলছেন না স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। চোট কাটিয়ে ওঠা পেসার ইবাদত হোসেনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বাড়ল।

দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে স্পিনারও দুজন—তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ

পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর