শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, হেলপার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৮:০৯

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

এর আগে, একই দিন দুপুরে মামলার অপর আসামি বাসচালক সাব্বির মিয়াকে (২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা লিটন মিয়াকে আদালতে পাঠানো হবে। সেখানে সে বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের সম্ভাবনা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওই ছাত্রী রবিবার (১৫ জুন) রাতে সায়েদাবাদ থেকে বাসে করে হবিগঞ্জের বানিয়াচঙ্গের উদ্দেশে যাত্রা করেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় তাকে শরীফপুর এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে বাড়ি ফেরার জন্য বাস থেকে নেমে নবীগঞ্জগামী মা এন্টারপ্রাইজের আরেকটি বাসে ওঠেন ওই ভিকটিম।

বাসটি আউশকান্দি এলাকার তিনতলারপাড়ে পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যায়। একা পেয়ে চালক ও হেলপার বাসের ভেতরে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা বাস থামিয়ে চালককে ধরে ফেলেন এবং সেনাবাহিনীর একটি টহল দলের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেন। তবে হেলপার লিটন পালিয়ে যায়।

ভুক্তভোগীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তদন্তের গতি বাড়বে বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার বলেন, ন্যায়বিচারে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

তদন্ত করছে নবীগঞ্জ থানা পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর