শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৭:৫৫

ফরিদপুর শহরের একটি ভাড়াবাসা থেকে মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় মামলার পর ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। মঙ্গলবার মধ্যরাতে রাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা।
যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা খালেদ মাহমুদ ও আইরিন বেগম দম্পতি শহরের ঝিলটুলি এলাকায় ভাড়াবাসা নিয়ে শহরে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

তারা ভাড়াবাসায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ১টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়াবাসায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ওই বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়। রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সেনা ক্যাম্পের সহায়তায় গ্রেপ্তারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর