শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পালানোর সুযোগ থাকবে না, কাকে বললেন ইশরাক?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৭:৪৫

সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘অন্যায়ভাবে যারা শপথ বাধাগ্রস্ত করছে, তারা বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায়ে পালানোর সুযোগ পাবে না।’

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে, সেই স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের জানাই শুভসকাল। অবশ্যই প্রতিটা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে।

তিনি লেখেন, ‘আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবি পাওয়া অনেক দূরের কথা। দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও। বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায়ে পালানোর সুযোগ থাকবে না।’

ইশরাক আরো লেখেন, ‘যে কয়টা আইন ভঙ্গ, সংবিধান লঙ্ঘন, আদালত অবমাননা, সরকারি চাকরির আচরণবিধি ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ স্পষ্ট পাওয়া গিয়েছে তার তালিকা।

তবে এটা আরো বৃদ্ধি পেতে পারে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর