শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মৃত্যুর আগে কারিশমার প্রাক্তন স্বামীর ‘রহস্যময় পোস্ট’ ঘিরে আলোচনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৪:২৭

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। সঞ্জয়ের মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউড প্রাঙ্গনে।

এদিকে, সঞ্জয়ের মৃত্যুর পর নানা প্রশ্নের জন্ম দিচ্ছ্যে মৃত্যুর তিন দিন আগের সঞ্জয়ের একটি পোস্ট। সেই পোস্টে সঞ্জয় লিখেছিলেন, ‘এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব ‘যদি’র বিষয় দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন কাজটা করছেন না?’

আর ঠিক এই পোস্ট নিয়ে রহস্য ঘনিয়েছে। নেটিজেনদের মধ্যে প্রশ্ন, তাহলে কি মৃত্যুর আগে কিছু টের পেয়েছিলেন সঞ্জয় কাপুর? এই পোস্ট দেখেই নেটিজেনরা তার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ততা খুঁজতে শুরু করেছেন।

পেশায় ব্যবসায়ী সঞ্জয় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে মতামত ভাগ করে নিতেন। এমনকি, বৃহস্পতিবার অহমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। আর তার ঠিক কিছু ক্ষণের মধ্যে তিনি নিজেও শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

কারিশমার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুতে হতবাক নেটিজেনরা। শোক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতেও। সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশমার সঙ্গে দেখা করেছেন তার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলি খান। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। পোলো খেলছিলেন তিনি।

সম্ভবত মৌমাছি ঢুকে গিয়েছিল মুখে। তার হুলই কোনওভাবে আটকে গিয়ে এ হেন পরিস্থিতির শিকার হন তিনি। তখনই হৃদরোগে আক্রান্ত হন। সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই কাপুর পরিবারে শোকের আবহ নেমে আসে।

কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ পরবর্তী সময়েও সম্পর্ক ভাল ছিল সঞ্জয়ের। এ ঘটনায় ভেঙে পড়েছেন নায়িকা্ অন্যদিকে খবর পেয়েই কারিশমার কাছে পৌঁছেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। সঞ্জয়ের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। বলিউডের অন্দরমহলেও শোকের ছায়া নেমেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর