শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতে বিমান বিধ্বস্ত নিহত অন্তত ৩০ অনেকেই আটকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৮:১৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে বৃহস্পতিবার উড্ডয়নের কয়েক মিনিট পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে ২৪২ জন আরোহী ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটির গন্তব্য ছিল ব্রিটেনের রাজধানী লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দর। পুলিশ জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। তারা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করেছে। বাকি অংশও দ্রুত পরিষ্কার করা হবে।

ভারতের সিএনএন নিউজ-১৮ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিমানটি রাজ্য পরিচালিত বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলের ডাইনিং এরিয়ার ওপর বিধ্বস্ত হয়, যেখানে বেশ কয়েকজন মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চ্যানেলটি একটি ভিডিও দেখিয়েছে, যেখানে বিমানটির একটি অংশকে ভবনের ওপর আটকে থাকতে দেখা যায়।

এদিকে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩০ থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১টি শিশু ও দুটি নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার তথ্য মতে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয়।

বিমান ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যা এখন পর্যন্ত অন্যতম আধুনিক যাত্রীবাহী বিমান। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০১১ সালে বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এটি ড্রিমলাইনারের প্রথম দুর্ঘটনা।

এয়ার ইন্ডিয়া এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং যথাসময়ে আপডেট জানানো হবে। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর