শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যেভাবে মোদির বিপদ বেড়েই চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৮:১৫

ভারতের মণিপুর রাজ্যে ফের দাঙ্গা-সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নৃতাত্ত্বিক গোষ্ঠী ‘মেইতেই’-র এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর নতুন করে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রবিবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তেজনা ছড়ায়, মশাল মিছিল, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, এমনকি সরকারি দপ্তরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পূর্ব ইমফল জেলার মহকুমা শাসকের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারীদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

পূর্ব ইমফলের ওয়াংখেই ইয়াইরিপোক ও খুড়াই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। পশ্চিম ইমফলের কাকেইথেল ও সিংজাম এলাকাতেও একই ধরনের সংঘর্ষ ঘটে। সেখানে কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেটও ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।

সোমবার সকালেও ইমফলের বিভিন্ন রাস্তায় পোড়া টায়ার পড়ে থাকতে দেখা যায়, যেগুলো থেকে তখনো ধোঁয়া উঠছিল। কিছু এলাকায় মাটির ঢিবি তৈরি করে পুলিশি অভিযান ঠেকানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেকমাই ও কৈরেঙ্গে এলাকায় এমন চিত্র দেখা গেছে। পরিস্থিতি সম্পর্কে মণিপুর পুলিশের এক কর্মকর্তা জানান, ‘‘রাজ্যে উত্তেজনা এখনো অব্যাহত। অনেক স্থানে বাঁশ ও মাটি দিয়ে রাস্তাঘাট অবরোধ করা হয়েছে।’’

ইমফল বিমানবন্দরের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে। এর আগে শনিবার মেইতেই গোষ্ঠীর সংগঠন ‘আরামবাই টেঙ্গোল’-এর এক কমান্ডোসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (NIA) ও সিবিআই (CBI)। এর পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সোমবার মণিপুর পুলিশ জানায়, ইমফল থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ সদস্য অসীম কানন সিং। তার বিরুদ্ধে অস্ত্রপাচারসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এ ছাড়াও ২০২৩ সালের ১৭ জানুয়ারি পুলিশের উপর হামলার মামলায় এনআইএ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুইজন কুকি বিদ্রোহী সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।

এই উত্তপ্ত পরিস্থিতিতে মণিপুর সরকার বাসিন্দাদের সহিংসতায় না জড়াতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গত দুই বছর ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাতে এখন পর্যন্ত ২২৫ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর