শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার, জব্দ মাইক্রোবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১১:৪৫

চট্টগ্রামের মীরসরাইয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানিক দল মীরসরাই পৌরসভা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নেয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে মীরসরাই থানার সামনে একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মাইক্রোবাসের চালকের বাম পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা একটি বক্স থেকে ১০,০০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

মো. রেজাউল করিম, পিতা– জাহাঙ্গীর আলম, মাতা– মনোয়ারা বেগম, ঠিকানা– সিরাজছড়া

মো. মুন্না (২২), পিতা– বদি আলম, মাতা– সেলিনা আক্তার, ঠিকানা– ধাইপালং, ওয়ার্ড-০৫, রাজাপালং ইউপি, উখিয়া, কক্সবাজার।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মীরসরাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকেই আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর