শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মূল হোতাসহ পাঁচজন গ্রেপ্তার

টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৮:০৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান। এদিকে গ্রেপ্তারকৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার (২ জুন) রাতে সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বরিশালের ইউসুব জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম, আমির হোসেনের ছেলে সোহাগ, আসাদ আলির ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে আরিফ হোসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ

সময় মহাসড়কে থাকা টহলপুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহসানুজ্জামান জানান, ঘটনার পর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মাইক্রোবাসের চালক সোহাগকে চিহ্নিত করা হয়।

সোমবার গোয়েন্দা পুলিশের একটি দল সাভারের তেঁতুল ঝড়া এলাকা থেকে সোহাগ (২৭), আরিফ হোসেন (৩২) ও রোমান (২৫) কে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরে সাভারের কাউনদিয়া এলাকা থেকে মিলন সিকদার ওরফে রিপনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

শেষে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল হাকিমকে (৪৫)। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বাড়ি বরিশাল, বাগেরহাট ও পটুয়াখালি জেলায়। তারা ঢাকা ও সাভার এলাকায় অবস্থান করে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করতেন। গত শনিবার মির্জাপুরে ডাকাতির ঘটনার সমন্বয় করেন গ্রেপ্তারকৃত আব্দুল হাকিম। তিনি অস্ত্র সংগ্রহ করেন।

তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত পরিদর্শক লুৎফর রহমান জানান, টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর