শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্যাংকে হঠাৎ অজ্ঞান ম্যানেজারসহ সব কর্মকর্তা-কর্মচারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১২:৩৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় ছয়জন কর্মকর্তা ও কর্মচারী হঠাৎ অচেতন হয়ে পড়েছেন। রোববার (১ জুন) দুপুরে উপজেলার কুলিয়ারচর বাজারের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির ভেতর থেকে ম্যানেজারসহ সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে কয়েকজন গ্রাহক ব্যাংকে প্রবেশ করতে গিয়ে দেখেন, প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যার যার অবস্থানে অচেতন অবস্থায় পড়ে আছেন এবং বমি করছেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাকি চারজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি দল দেখতে পায়, ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা এবং ভেতরে তীব্র কেমিক্যাল জাতীয় দুর্গন্ধ রয়েছে। ব্যাংকের লকারসহ মূল্যবান কাগজপত্র ঠিকঠাক থাকলেও পুলিশ বিষয়টিকে সন্দেহজনক হিসেবে দেখছে।

কিশোরগঞ্জের (ভৈরব সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, “বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। ধারণা করছি, প্রথমে ম্যানেজারসহ চারজন এবং পরে আরও দুজন অচেতন হন। এটি প্রাথমিকভাবে ফুড পয়জনিং অথবা কোনো অপরাধী চক্রের রাসায়নিক ছিটিয়ে দেওয়ার ঘটনা হতে পারে।”

তিনি আরও বলেন, “এটি মূলত বাজিতপুর শাখার অধীনে পরিচালিত একটি এজেন্ট ব্যাংক। এখন পর্যন্ত লকার বা টাকা-পয়সা লুটের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করা হচ্ছে।”

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর