শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আমের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১১:৫২

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় আব্দুল মজিদ মিনু (৩৬) নামে এক যুবকের বিরুদ্ধে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর ভাই। অভিযুক্ত আব্দুল মজিদ উপজেলার সদর ইউনিয়নের মেঘাই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে প্রতিবেশী আব্দুল মজিদ আম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় শিশুটির ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর