শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সারজিস আলম

বিজিবিকে এতদিন জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১৮:২৮

সীমান্ত রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনী বিজিবিকে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহার ও সীমাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “বিজিবির যথাযথ শক্তিমত্তা থাকলেও তাদের সেই সক্ষমতা প্রকাশ করতে দেওয়া হয়নি। বিএসএফের কাছে তাদের বারবার ছোট করে তুলে ধরা হয়েছে।”

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ে এক পথসভায় এসব মন্তব্য করেন সারজিস। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের বিজিবির সেই সাহস ও সক্ষমতা রয়েছে, যা দিয়ে পৃথিবীর যেকোনো সীমান্তরক্ষী বাহিনীকে টেক্কা দেওয়া সম্ভব। তবে কেবল অস্ত্র নয়, কলিজার শক্তিও থাকতে হয়। এই জাতির বুকেই সেই শক্তি ছিল বলেই ১৯৭১ সালে অস্ত্র না থাকলেও আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।”

নিজেকে বাংলাদেশের আগামী প্রজন্মের একজন প্রতিনিধি দাবি করে সারজিস ভারত সরকারের উদ্দেশে বলেন, “এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সঙ্গে, তা সন্তোষজনক নয়। এই আচরণ থেকে প্রতিবেশীর সম্মান পাওয়া যায় না। ২৪ এর অভ্যুত্থানে হাজারো মানুষ হত্যার নির্দেশদাতা ও লক্ষাধিক মানুষের রক্তপাতের জন্য দায়ী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে।”

তিনি বলেন, “যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতের আশ্রয়ে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। আগের মতো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ এবং লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসান প্রমুখ। পাটগ্রামে পথসভা ও পদযাত্রা শেষে সারজিস আলম লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলায়ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর