শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যৌথ অভিযানে ৬২ হাজার কেজি সরকারি চাল জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১২:৫২

রাজধানীর ডেমরা এবং মুগদা থানাধীন মান্ডা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬২ হাজার কেজি সরকারি চালসহ বিপুল পরিমাণ পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটানা এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালিত হয় প্রথমে ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি গোদামে এবং পরে মুগদার মান্ডা এলাকার আরেকটি গোদামে। অভিযানকালে দুটি গোদাম থেকেই বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা খাদ্যদ্রব্য জব্দ করা হয়।

জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি ওজনের ১২০০ বস্তা চাল, ৫০৭ বস্তা আটা, ১১৭ বস্তা ডাল এবং ১৫০ লিটার সয়াবিন তেল। এসব মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাকও জব্দ করে যৌথবাহিনী। অভিযানের সময় সংশ্লিষ্ট গোদামের তিনজন কর্মচারীকে আটক করা হয়। অভিযানের পর জব্দকৃত মালামাল এবং আটককৃত ব্যক্তিদের ডেমরা ও মুগদা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই যৌথবাহিনীর অভিযান সরকারি মালামাল অবৈধভাবে মজুত ও পাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে পরিচালিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত চাল ও অন্যান্য পণ্য সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির মালামাল, যা অবৈধভাবে গুদামে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর