শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন ৩০ জুলাই

Sumon Pramanik

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৬:৫৩

.

ট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনের শূন্য আসনে উপ-নির্বাচন হবে আগামী ৩০ জুলাই। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

পরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত তপশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ৩০ জুলাই ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট হবে।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন ২ জুন মারা যান। সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

 

ইসি সচিব জানান, ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।

১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে হবে আর ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের ভোট হবে ইভিএমে।

দুই আসনে আগ্রহী প্রার্থীদের জন্য প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার সুযোগও রাখা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর