শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রিমিয়ার লিগের সব পুরস্কার একাই দখলে নিলেন সালাহ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১২:২১

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল লিভারপুলের। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাও অবশেষে শেষ হলো। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে মৌসুম শেষ করেছে অলরেডরা। ম্যাচের পর শিরোপা উৎসবটাও সেরেছে লিভারপুর। যেখানে মধ্যমণি মোহাম্মদ সালাহ।

মৌসুমের শেষ ম্যাচেও লিভারপুলের ত্রাতা সালাহ। ৮৪ মিনিটে তার করা গোলেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। আর তাতে মৌসুমের সব পুরস্কার একাই হাতে তুলেছেন সালাহ।

এবারের লিগে ৩৮ ম্যাচে সালাহ গোল করেছেন ২৯টি। সঙ্গে অ্যাসিস্ট ১৮টি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এই মৌসুমে ১০ এর বেশি গোল এবং অ্যাসিস্ট আছে কেবল দুজনের। তাদেরই একজন সালাহ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাধে সালাহ জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড। 

সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের পুরস্কারের পাশাপাশি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। যার ফলে ইংলিশ লিগের ইতিহাসে একই সিজনে গোল, অ্যাসিস্ট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার এখন সালাহ।

সালাহ অবশ্য ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক সিজনে গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন। এই কীর্তিও নেই আর কারোরই। ২০২৪-২৫ মৌসুমের আগে ২০২১-২২ মৌসুমেও এই দুই পুরস্কার ছিল সালাহর দখলে।

গোল্ডেন বুট পেয়ে রেকর্ড আরও একটা করেছেন সালাহ। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে চার মৌসুমে গোল্ডেন বুট পেয়েছেন তিনি। সালাহ ছাড়া এই কীর্তি আছে কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির। চলতি মৌসুমের আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর