শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইলিশের কেজি ২৩০০ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১২:৪৫

পটুয়াখালীর নিত্যপণ্যের বাজারে সামগ্রিকভাবে স্থিতিশীলতা থাকলেও কিছু নির্দিষ্ট পণ্যে, বিশেষ করে মাছ ও মাংসে দেখা যাচ্ছে দামের ঊর্ধ্বগতি। বাজার ঘুরে দেখা গেছে, সমুদ্রে মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞার প্রভাবে সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে। এর ফলে বাজারে দেশি নদীর মাছের ওপর চাপ বেড়েছে এবং দাম হয়েছে নাগালের বাইরে।

নদীর মাছ এখন ৪০০ থেকে ৪৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছের দাম সবচেয়ে বেশি চমকে দিচ্ছে সাধারণ ক্রেতাদের। ৮০০-৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ টাকায়। এক কেজির ওপরে হলে তার দাম পৌঁছে যাচ্ছে ২,২০০ থেকে ২,৩০০ টাকা পর্যন্ত।

মাংসের বাজারেও দেখা যাচ্ছে একই চিত্র। খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১,০০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায়। মুরগির বাজারেও রয়েছে পরিবর্তন। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে এবং লেয়ার মুরগির দাম ৩০০ টাকা কেজি।

তেলের দামেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত মাসে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হয়েছে ১৮৫ টাকায়, বর্তমানে তা ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

 

 

সবমিলিয়ে, পটুয়াখালীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো অস্থিরতা না থাকলেও মাছ ও মাংসের উচ্চমূল্য সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর