শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মা-বাবা সন্তানের বিরুদ্ধে ভরণপোষণের মামলা করতে পারবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১১:৪০

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এখনো পারিবারিক বন্ধন ও নৈতিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ হলেও, অনেক ক্ষেত্রে দেখা যায়—বয়সের ভারে ন্যুব্জ বাবা-মা তাদের সন্তানের অবহেলায় দুর্বিষহ জীবন যাপন করছেন। অথচ, বাংলাদেশের বিদ্যমান আইনে বাবা-মার ভরণপোষণ ও সেবা-শুশ্রূষার দায়িত্ব সন্তানদের ওপর আইনগতভাবে আরোপ করা হয়েছে।

 আইনি অবস্থান

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার লিমা আঞ্জুমান বলেন, “যদি কোনো সন্তান তার বাবা-মার দায়িত্ব পালন না করে, তাহলে মা-বাবা কোর্টে গিয়ে সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারেন। আইন অনুযায়ী, সন্তান বাধ্য—তাকে তার বাবা-মার ভরণপোষণ নিশ্চিত করতে হবে এবং বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করতে হবে।”

তিনি আরও বলেন, “কোর্ট এ বিষয়ে নিশ্চিত রিলিফ দেয় এবং কোনো বাবা-মা তাদের সন্তানের কাছ থেকে ন্যায্য অধিকার আদায়ে আদালতের সহায়তা চাইলে, আইন তাঁদের পক্ষে থাকবে।”

আইনি ব্যবস্থা নেওয়ার উপায়

যদি কোনো বাবা-মা সামাজিক বা পারিবারিকভাবে সন্তানের অবহেলা মোকাবিলা করতে না পারেন, তাহলে তারা পারিবারিক আদালতে গিয়ে ‘ভরণপোষণ মামলা’ দায়ের করতে পারেন। এই আইনের আওতায় কোর্ট সন্তানের ওপর নির্দিষ্ট ভরণপোষণ নির্ধারণ করে আদেশ দিতে পারে।

সামাজিক মূল্যবোধের চর্চার গুরুত্ব

যদিও আইনি পথ রয়েছে, তবে ব্যারিস্টার লিমা আঞ্জুমান মনে করেন, বিষয়টি কোর্টে না গিয়ে পারিবারিকভাবে সমাধান হওয়াই শ্রেয়। কারণ, মা-বাবার পক্ষে সন্তানের বিরুদ্ধে মামলা করা খুবই যন্ত্রণাদায়ক এবং সামাজিকভাবে লজ্জার বিষয়। তাই আমাদের সমাজে নৈতিকতা, পারিবারিক বন্ধন এবং দায়িত্ববোধের চর্চা জরুরি।

বাবা-মার দেখাশোনা ও ভরণপোষণ শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্বও বটে। তবে সব উপায় শেষ হলে, কোর্টে যাওয়ার অধিকার বাবা-মার রয়েছে এবং সেখানে তাঁরা ন্যায়বিচার পাবেন—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর