শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণ পুলিশে দিলো এলাকাবাসী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১২:৩৫

মাদারীপুরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল ও একাধিক বার ধর্ষণের অভিযোগে রুপম বৈদ্য (২২) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা।

আটককৃত রুপম মাদারীপুর সদর উপজেলার মস্তাফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যর ছেলে। আজ বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আদিল হোসেন।

ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, ৬ মাস আগে ফেসবুকে পরিচয় হয় শরিফা খাতুনের (ছদ্ম নাম) সাথে রুপম বৈদ্যর। তরুণীটি মুসলিম হওয়ায় রুপম তার পরিচয় গোপন রেখে মুসলিম সেজে প্রেমের অভিনয় করে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারণ করে।

মেয়েটি বিয়ের কথা বললেই তালবাহানা শুরু করেন রুপম। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিক বার তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রুপম তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। মেয়েটি ধর্মান্তরিত হতে রাজি না হলে মোটা অংকের টাকা দাবি করেন। একপর্যায় মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের জানালে স্থানীয়রা মঙ্গলবার রুপমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

স্থানীয় এক যুবক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুপম বৈদ্য এক মুসলিম মেয়েকে ব্ল্যাক মেইল করে ধর্ষণ করেছে। পরে তাকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার সাথে রুপম বৈদ্য প্রতারণা করছে। আমি ওর ফাঁসি চাই। আমার কাছে পরিচয় গোপন করে সে মুসলিম দাবি করে আমার সাথে প্রেমের অভিনয় করে। খারাপ কাজ করেছে। সেগুলো গোপনে ভিডিও করে রেখেছে।

পরে বিয়ের জন্য চাপ দিলে তার পরিচয় প্রকাশ করে এবং আমাকে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দেয়। সে আমাকে বলে, ‘তুই হিন্দু হলে তোকে আমি বিয়ে করবো’। এমনকি আমাকে হিন্দু হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।’

মাদারীপুর সদর থানার ওসি মোহাম্মদ আদিল হোসেন বলেন, ‘ব্ল্যাক মেইল করে ধর্ষণের অভিযোগে রূপম বৈদ্য নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর