শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইতিহাদে জয় দিয়ে ডি ব্রুইনেকে বিদায় জানাল ম্যানসিটি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১২:১০

ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনে আগেই জানিয়ে দিয়েছিলেন চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যার ফলে মঙ্গলবার (২০ মে) ছিল ডি ব্রুইনের সিটির মাঠে শেষ ম্যাচ। ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচে শুরুর একাদশ থেকেই ছিলেন ডি ব্রুইনে। তবে ৬৯তম মিনিটে তাকে উঠিয়ে নেন পেপ। মাঠ ছাড়ার আগে ডি ব্রুইনেকে সংবর্ধনা দেয় পুরো দল। তার আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন ওমর মারমাউস। ৩০ গজ দূর থেকে গোল করেন মিশরীয় এই তারকা।

মৌসুমের সেরা গোলের তালিকায় নিশ্চিত যা জায়গা করে নেবে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্ডো সিলভা। আর দ্বিতীয় হাফে ডি ব্রুইনের বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেজ ৮৯তম মিনিটে সিটির শেষ গোলটি করেন।

তবে বাড়ানো সময়ের শেষ মিনিটে এক গোল শোধ দেয় বোর্নমাউথ। মাঝে দুই দলই ১০ জনে পরিণত হয়। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার কোভাসিচ। আর ৭৩তম মিনিটে কুক লাল কার্ড দেখলে বোর্নমাউথও দশ জনে পরিণত হয়।

এদিকে বোর্নমাউথকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত করল সিটিজেনরা। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আসছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে সিটির দরকার ১ পয়েন্ট। আগামী সপ্তাহে ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর