শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যে প্রতিজ্ঞায় বদলে গেছেন স্টোকস

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৭:৪৯

সময় কতটা বিরূপ আচরণ দেখাতে পারে বেন স্টোকস হাড়েহাড়ে বুঝেছেন। চোট, খেলতে না পারা, সার্জারি এবং আবার চোট—সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল ইংলিশ ক্রিকেটারের জীবন। এমন সময় এক রাতে স্টোকস বুঝতে পারেন এই দুর্দশার জন্য দায়ী মদ! প্রতিজ্ঞা করে বসেন, ‘যতদিন না ফর্মে ফিরি ততদিন মদ ছোঁব না।’ তাতেই বাজিমাত।

অবশ্য মাঠের ক্রিকেটে এখনও ফেরা হয়নি ইংলিশদের সাদা বলের অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর পাওয়া চোট কদিন আগ পর্যন্ত বয়ে বেড়িয়েছেন। ছুঁরিকাচির নিচেও যেতে হয়েছিল। স্টোকস অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরবেন এবং ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবেন।

তার আগে পরিবর্তন এবং মাঠের বাইরে থাকা সময়ের গল্প বলেছেন স্টোকস। এক পডকাস্টে তারকা ব্যাটার শুনিয়েছেন উপলব্ধির সেই গল্প, ‘প্রথম চোটের পরই মনে খটকা জাগে। একদিন নিজেকেই প্রশ্ন করেছিলাম, ‘কীভাবে চোট পেলাম? চার-দিন আগে রাতে মদপান করেছিলাম। সেটাই দায়ী?’ কিন্তু কোনও উত্তর ছিল না। তারপর থেকে নিজেকে বদলেছি।’

২ জানুয়ারি পর থেকে মদ ছুয়েও দেখেননি। প্রতিজ্ঞা করি, যতদিন না ফিট হয়ে মাঠে না ফিরি, ততদিন মদপান করব না।

ওইদিনের পর প্রতিজ্ঞা করে বসেন স্টোকস, শেষ পাঁচ মাস কঠোর পরিশ্রম করেছেন। একবারের জন্যও ছুঁয়ে দেখেননি মদ। পরিবর্তনের কথা বলতে গিয়ে ফের প্রতিজ্ঞা করেছেন স্টোকস, ‘২ জানুয়ারি পর থেকে মদ ছুয়েও দেখেননি। প্রতিজ্ঞা করি, যতদিন না ফিট হয়ে মাঠে না ফিরি, ততদিন মদপান করব না।’

২২ তারিখ ইংলিশদের বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক চারদিনের টেস্ট। ওই ম্যাচে থাকছেন স্টোকস। এরপর ভারতের বিপক্ষেও খেলবেন সিরিজ। তারকা ক্রিকেটার নিজেকে প্রস্তুত করেছেন অ্যাশেজ সামনে রেখেও। তবে পুরোপুরি মদ ছাড়েননি স্টোকস। শর্ত হচ্ছে, ফর্মে যদি ফেরেন তবেই চুমুক দেবেন মদে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর