শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা খুলনায় ৯ জন প্রতারক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৭:৩১

নৌবাহিনীতে নাবিক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে খুলনায় গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। সোমবার দিবাগত রাত পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার ‘সুইট প্যালেস’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের খপ্পরে পড়া ৩৮ জন চাকরি প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সোনাডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— চক্রের প্রধান শামীম ইসলাম (৪০), এবং তার সহযোগী আশিকুর রহমান (২১), শাকিল আহমেদ (২০), মো. আলহাজ্ব আলী (১৯), মো. নয়ন আলী (১৯), মো. মুস্তাকিম (১৯), ফরহাদ মণ্ডল (২১), মো. রিয়াজ ইসলাম (১৯) ও মো. আমিরুল ইসলাম (১৯)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিত। বিশ্বাস অর্জনের জন্য তারা নৌবাহিনীর স্টাইলে চোখ পরীক্ষা (কালার ব্লাইন্ড টেস্ট), ভুয়া স্বাস্থ্য পরীক্ষা, ব্যাংকের চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং মোবাইল ফোন জব্দ করে রাখত। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা জানান, চক্রটির কার্যক্রম দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। একসাথে একাধিক প্রতারক সদস্য ধরতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, প্রতি বছর নাবিক ভর্তি মৌসুমে এমন চক্র সক্রিয় হয়ে ওঠে। তবে নৌবাহিনীর কঠোর নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এদের প্রতারণা রোধ করা সম্ভব হচ্ছে। চাকরির বিনিময়ে অর্থ লেনদেন সম্পূর্ণ বেআইনি—এবিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর