শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাভাস্কারের অনুরোধে আইপিএলের বাকি অংশে থাকছে না চিয়ার লিডার!

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৭:১৫

কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারতজুড়ে চলছে শোকের আবহ। এমন সময় ফের শুরু হচ্ছে আইপিএল। এই সংবেদনশীল পরিস্থিতিতে অতিরিক্ত বিনোদন বাদ দিয়ে শুধু খেলার ওপরই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কারের অনুরোধকে সম্মান জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে, চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোতে হয়তো থাকছে না চিয়ার লিডার ও ডিজে পারফরম্যান্স।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া বোর্ডের এক সূত্র জানিয়েছে, লিগ ও প্লে-অফ মিলিয়ে বাকি ১৭টি ম্যাচে চিয়ার লিডার ও ডিজে বাদ দেওয়া হতে পারে। তবে ফাইনালে বিনোদনের কিছু উপাদান থাকতে পারে। আপাতত, শান্তিপূর্ণভাবে টুর্নামেন্ট শেষ করাই বোর্ডের মূল লক্ষ্য।

এর আগে গাভাস্কার বলেন, 'অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। এমন সময়ে মাঠে শুধু খেলা হোক। মাঝখানে ডিজে বা চিয়ার লিডার প্রয়োজন নেই। এটি তাঁদের প্রতি সম্মান জানানো হবে যারা জীবন দিয়েছেন।'

বোর্ড এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, পরিস্থিতি বিবেচনায় গাওস্করের আবেগঘন আহ্বান মেনে আইপিএল থেকে বাদ পড়তে চলেছে অতিরিক্ত বিনোদনের আয়োজন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর