শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাদা দল

ঢাবি ছাত্র সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১১:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন বাংলা একাডেমির কাছাকাছি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। একইসঙ্গে ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি সাম্য হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বুধবার (১৪ মে) এক বিবৃতিতে এই দাবি জানান।

তারা বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। চব্বিশের ফ্যাসিবাদী বিরোধী ও শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা ছিল। যে ছেলেটি স্বপ্ন দেখেছিল পরিবর্তনের, যে লড়াই করেছিল মানুষের অধিকার রক্ষার জন্য- গণঅভ্যুত্থানের সেই সম্মুখযোদ্ধা সাম্যকেই তার নিজের ক্যাম্পাসে প্রাণ দিতে হলো! এ কেমন দেশ বানাচ্ছে শাসকেরা? কিভাবে শোধ হবে এই রক্তের দায়, জীবনের মূল্য? আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার চাই, বিচার চাই, জবাবদিহিতা চাই। ব্যর্থ প্রশাসন নয়, আমরা নিরাপদ ক্যাম্পাস ও সুরক্ষিত বাংলাদেশ চাই।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, আমরা আশঙ্কা করছি যে, গোটা দেশের মানুষ যখন দেশে একটি জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তখন ঢাবি ক্যাম্পাসের মতো একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে খুন করার ঘটনাটি বিশ্ববিদ্যালয় তথা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে। কেননা, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়। অতীতেও বিভিন্ন সময় এ ধরণের ঘটনা ঘটে এবং সেগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। ফলে একের পর এক খুনের ঘটনা আমাদেরকে বিচলিত ও উদ্বিগ্ন করে তোলে।

তারা আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে খুনের ঘটনা ঘটছে। বিশেষ করে বিএনপি ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে বলে খবরে জানা যাচ্ছে। অথচ পরিবর্তিত পরিস্থিতিতে সবার প্রত্যাশা ছিল ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে। কিন্তু সেই সব ঘটনার আদৌ কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।

আমরা ঢাবি সাদা দলের পক্ষে দাবি জানাচ্ছি যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ঢাবি প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সেইসঙ্গে নিহত শাহরিয়ার আলম সাম্য এর পরিবারের যাবতীয় দায়িত্ব সরকারিভাবে বহনের দাবি জানাই আমরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর