শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দাউদকান্দিতে যুবলীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৬:৫৩

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র জনতার আন্দোলনে হত্যার চেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত এজহা্রভুক্ত দুই আসামি সুন্দলপুর ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোহাম্মদ আবুল কাশেমকে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ নুরুজ্জামান (৪০)সুন্দলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও একই গ্রামের মোহাম্মদ আবুল কাশেম (৫২) মৃত দুধ মিয়ার ছেলে৷

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্ড(ওসি) জুনায়েত চৌধুরী।

সোমবার(১২ মে) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাদের দুইজনকেই গ্রেপ্তার করে পুলিশ৷

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী বলেন,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার শহিদনগরে ইসরাফিল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আসামি উপজেলার সুন্দলপুর গ্রামের ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান (৪০) ও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম (৫২)কে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর