শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৫:২২

বাংলাদেশের প্রবাসী আয় ইতিহাস গড়ে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে এনে দিয়েছে এক নতুন মাত্রা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাস থেকে ৭ মে পর্যন্ত দেশের প্রবাসীরা মোট ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি। উল্লেখ্য, আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ১৯.৭২ বিলিয়ন ডলার।

শুধু মোট অঙ্কে নয়, মাসিক ভিত্তিতেও তা স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহেই এসেছে ৭৩.৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আয় বৃদ্ধি এবং হুন্ডি বন্ধে সরকারের নানা পদক্ষেপ এ রেমিটেন্স প্রবাহে বড় ভূমিকা রেখেছে।

দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচিত প্রবাসী আয় নিয়ে সরকার ইতোমধ্যেই নানা প্রণোদনা চালু রেখেছে। ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রবাসীরা পাচ্ছেন প্রণোদনার সুবিধা। পাশাপাশি ডিজিটাল হুন্ডি রোধে নেয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা।

এই রেকর্ড গড়া রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো ও টাকার মান স্থিতিশীল রাখার ক্ষেত্রে বড় সহায়ক হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতির বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগামী মাসগুলোতেও যদি এই ধারা অব্যাহত থাকে, তবে অর্থবছর শেষে রেমিটেন্স প্রবাহ নতুন এক মাইলফলকে পৌঁছাবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর