শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অজিত দোভালের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১৪:৫৭

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

শনিবার (১০ মে) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তরের পরিচালক ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজনের কথোপকথনের ভিত্তিতে এ বিবৃতি দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, দোভাল বলেছেন যে ভারতের পহেলগামে হামলায় ভারতীয়দের মধ্যে গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে ভারত কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ ভারতের 'চয়েজ' না এবং এটি কোনও পক্ষের স্বার্থেও নয়। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে।

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পহেলগাম হামলার নিন্দা জানিয়ে বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন এবং এশিয়াতে শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াং ই আরও বলেন, ভারত ও পাকিস্তান অপরিবর্তনীয় প্রতিবেশী এবং উভয়েই চীনের প্রতিবেশী। ভারত যুদ্ধ চায় না এমন অবস্থানকে প্রশংসা করে চীন।

এই বিবৃতি অনুযায়ী, দুই দেশ এবং বিশ্বের স্বার্থে ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এমনটাই চায় চীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর