শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামায়াত নেতৃবৃন্দের সাথে কার্টার সেন্টারের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৬:৫০

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন।

কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিটের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র অ্যাসোসিয়েট ডাইরেক্টর তারা শরিফ, মাইকেল বালদাসারো, সাইরাহ জাহেদি, ড্যানিয়েল রিচার্ডস এবং কাজী শহীদুল ইসলাম।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএমা মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

উল্লেখ্য, কার্টার সেন্টার ১৯৮০ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর