শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে বিশ্ববাসী, সতর্ক করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৫:৫২

বিশ্ববাসী আরেকটি ‘নাকবা’র সাক্ষী হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের একটি বিশেষ কমিটি। শুক্রবার ওই কমিটির পক্ষ থেতকে ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতি নির্মূলের’ অভিযোগ আনা হয়। আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য ‘অকল্পনীয় দুর্ভোগ’ ডেকে এনেছে ইসরায়েল।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল প্রতিষ্ঠা হয়। মানচিত্রে যে স্থানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেখান থেকে গণহারে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি ঘটে। এজন্য ১৫ মে নাকবা দিবস হিসেবে পালন করেন ফিলিস্তিনিরা।

এ সপ্তাহের শুরুতে গাজার উত্তর থেকে লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনিকে বহিষ্কার ও তাদেরকে ছয়টি শিবিরে আটকে রাখার পরিকল্পনা করে ইসরায়েল। ওই পরিকল্পনার পরই এমন মন্তব্য করল জাতিসংঘের বিশেষ কমিটি।

এদিকে ফিলিস্তিনিদের যেকোনও জোরপূর্বক বাস্তুচ্যুতি তাদের মনে ‘নাকবা’ বা ‘বিপর্যয়ের’ স্মৃতি জাগিয়ে তোলে।

কমিটির পক্ষ বলা হয়, আমরা যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে, বিশ্ববাসী আরেকটি ‘নাকবা’র সাক্ষী হতে যাচ্ছে। আরও বলা হয়, ইসরায়েল সরকারের অগ্রাধিকার হলো বৃহত্তর ঔপনিবেশিক সম্প্রসারণ। গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের লক্ষ্যে নিরাপত্তা অভিযানের নামে স্থানচ্যুতি, ধ্বংস, ভূমি দখল ও উচ্ছেদের মতো কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল।

কমিটির পক্ষ থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করা হয়।

আরও বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের প্রমাণ আছে। নির্যাতন চালানো যেন ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীর নিয়মতান্ত্রিক অনুশীলন। গাজায় খাদ্য সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধা নিয়ে বলা হয়, এমন একটি পৃথিবী কল্পনা করাও কঠিন যেখানে এতগুলো মানুষকে অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যেখানে খাবারের ট্রাকগুলো মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থান করছে। তবে এটিই গাজার বাস্তবতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর