শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১২:২৮

কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এই পদক্ষেপের কারণে ভারতে অনেক জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফওয়াদ খান, রাহাত ফতেহ আলি খান এবং আলি জাফর, আতিফ আসলামের মতো বড় তারকারা।

ভারতের পাকিস্তানি অভিনেত্রীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ থাকায় ভারতীয় ভক্তরা VPN (Virtual Private Network) ব্যবহার করে পাকিস্তানি শিল্পীদের ইনস্টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন।

যেসব পাকিস্তানি অভিনেতা-শিল্পীর অ্যাকাউন্ট ফ্যানরা VPN-এর সাহায্যে অ্যাক্সেস করছেন, সেই তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। হানিয়া আমিরের অ্যাকাউন্টে ভারতীয় ফ্যানদের কমেন্টই তার প্রমাণ বহন করছে। দেখা যাচ্ছে হানিয়া আমিরের পোস্টে এক অনুরাগী লিখেছেন 'আপনাকে মিস করছি',

আরেকজন লিখেছেন, 'চিন্তা করবেন না, আমরা VPN ব্যবহার করে এসেছি, শুধু তোমার জন্য, তোমায় ভালোবাসি হানিয়া', কারোর মন্তব্য, 'আমরা আপনার জন্য VPN নিয়েছি' এই ধরনের বহু কমেন্ট হানি আমিরের পোস্টে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফ্যানদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে উত্তর হানিয়া লিখেছেন - ‘আমি কেঁদেই ফেলবো’।

এদিকে এদেশের অনুরাগীরা VPN ব্যবহার করে তাঁর অ্যাকাউন্টে ঢুকে কন্টেন্ট দেখছেন। একজন ফ্যান হানিয়ার পোস্টে মন্তব্য করেছেন,‘আপনি কি বুঝতে পারছেন আপনি কী করেছেন? আপনি এমন একটি ফ্যান বেস তৈরি করেছেন যা এতো শক্তিশালী, এতো উন্মাদ এবং মানসিকভাবে এতো সমর্পিত যে কেবলমাত্র আপনাকে স্ক্রিনে দেখার জন্য এখানে ভারতে VPN কানেকশন কিনছে। এটি কোনও সাধারণ ফ্যানডম নয়। এটি কিংবদন্তী ভালোবাসা।’

এদিকে আবার কিছু ভারতীয়দের পাকিস্তানি শিল্পীদের প্রতি এমন প্রেম দেখে বেজায় বিরক্ত বহু ভারতীয়। তাঁরা বিষয়টি জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই আবার রেগে গিয়েছে লিখেছেন, ‘পাকিস্তানিদের প্রতি এত্ত প্রেম! এদের বরং পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর