শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৫:০৮

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫।

গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা।

নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ।

ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি।

মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র‍্যাপারদের মতো’। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়।

তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, ‘আমি জিন্স আর টি-শার্টের লোক,’—বললেন কিং খান।

অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। ‘ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,’ বললেন শাহরুখ খান।

মেট গালার সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর