শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যমুনা সেতুতে রেলপথ সরিয়ে সড়ক বাড়াতে চিঠি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৩:৫৮

মুনা সেতুতে রেলপথ থাকলেও আর চলছে না ট্রেন। ফলে পরিত্যক্ত ও অবহেলায় পড়ে রয়েছে রেল লাইন। এজন্য রেলপথ অপসারণ চেয়ে সেতু বিভাগে পৃথক দুটি চিঠি দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও যমুনা সেতু কর্তৃপক্ষ।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেতু বিভাগের নিয়ম অনুযায়ী, এক লেন সড়কের মাপ সর্বনিন্ম ৭ দশমিক ৩ মিটার। অথচ এই সেতুর একটি লেনের মাপ ৬ দশমিক ৩ মিটার। এ কারণেই গাড়ির চাপ বাড়লে সেতুর ওপর দীর্ঘ যানজটের সৃষ্টিসহ ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

এদিকে পরিত্যক্ত ওই রেলপথের প্রস্থ সাড়ে ৩ মিটার। এটি অপসারণ করা হলে সেতুর লেন দুটি আরও প্রশস্ত করা সম্ভব হবে। এসব কারণে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সেতু বিভাগে পাঠানো হয়েছে।

চিঠি পাঠানোর বিষয়টি জানিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রেল সেতু চালু হওয়ায় পুরাতন সেতুর রেলপথ এখন পরিত্যক্ত। সেতুর গুরুত্বপূর্ণ অংশ অবহেলায় নষ্ট না করে সড়ক প্রশস্ত করার প্রস্তাব পাঠিয়েছি। বিষয়টি সচিব মহোদয় দ্রুত দেখবেন বলেও আশ্বস্ত করেছেন।

১৯৯৮ সালে সড়ক ও রেলপথ নিয়ে যমুনা সেতুটি চালু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। ফলে দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের। এই দুর্ভোগ এড়াতে সেতুটির ৩০০ মিটার অদূরে নির্মাণ করা হয়েছে দেশের দীর্ঘতম ‘যমুনা রেল সেতু’। যা গত ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো যাত্রী নিয়ে চলাচল শুরু করে। এরপর থেকেই যমুনা সেতুতে ট্রেন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর