শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৩:০১

সংযুক্ত আরব আমিরাত দেশটির নাগরিকদের লেবানন ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে কয়েক দিনের মধ্যেই আমিরাতের নাগরিকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

গত বুধবার আবুধাবিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকের পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

২০২১ সালে লেবাননের একজন মন্ত্রী ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেন। এর জেরে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের সঙ্গে সংহতি জানিয়ে লেবাননের বৈরুত থেকে কূটনীতিক ফিরিয়ে নেয় এবং নাগরিকদের জন্য লেবানন ভ্রমণ নিষিদ্ধ করে।

যদিও লেবাননের নাগরিকদের আমিরাতে প্রবেশে সরাসরি নিষেধাজ্ঞা ছিল না, তবে অনেকেই ভিসা পেতে জটিলতায় পড়েন।

বিগত দশকে লেবাননে হিজবুল্লাহর প্রভাব বিস্তারের কারণে বৈরুত ও আবুধাবির সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাত এখন লেবাননের প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছে।

সৌদি আরব মার্চে জানায়, তারা লেবানন থেকে পণ্য আমদানি ও দেশটিতে সৌদি নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে দেয়ার কথা ভাবছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর