শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গিনেস বুকে নাম তুলতে গিয়ে একটানা সাত দিন ধরে কাঁদলেন যুবক!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৩, ১৩:০৮

গিনেস বুকে নাম তুলে কৃতিত্ব স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে গিয়ে আংশিক দৃষ্টিশক্তি হারালেন নাইজেরিয়ার এক যুবক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন অনুসারে টেম্বু এবেরে নামের নাইজেরিয়ার ওই যুবক গিনেস বুকে নাম তোলার জন্য সাত দিন একটানা কেঁদে যাচ্ছিলেন। জোর করে চোখে জল আনার জন্য নানারকম কলাকৌশলও করেছিলেন। আর তা করতে গিয়েই হঠাৎ ওই যুবক টের পান যে, তিনি সব কিছুই অস্পষ্ট দেখছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কে দীর্ঘতম সময় কাঁদতে পারেন, তা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতাতেই শামিল হয়েছিলেন নাইজেরীয় ওই যুবক। ওই যুবক পরে বিবিসিকে জানান, ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে গিয়েছিল। মাথাতেও অসম্ভব যন্ত্রণা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। এখন অবশ্য সুস্থই রয়েছেন। চোখ নিয়েও কোনও সমস্যা নেই।

 

এত কিছুর পরেও হাল ছাড়তে রাজি হননি তিনি। জানিয়েছিলেন কৌশল বদলে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবেন। কিন্তু প্রতিযোগিতার আয়োজকেরা, তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে জানিয়ে দেন যে, তাঁকে ওই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হচ্ছে। কীর্তি স্থাপন করে গিনেস বুকে নাম তোলার এই হুজুগ অবশ্য নাইজেরিয়ায় নতুন কিছু নয়। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে কিছু দিন আগেই এক ব্যক্তি টানা ১০০ ঘণ্টা ধরে রান্না করে প্রচারের আলোয় এসেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর