শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৪:০৫

ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তিনি অভিযোগ করেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলাকে বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা।

শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান হুমকি দিয়েছে যে, যদি ভারত সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তবে তারা তা গুঁড়িয়ে দেবে।

ভারত এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই ঘটনার পটভূমিতে কীর্তি আজাদ মন্তব্য করেন, “দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব, অথচ দেশের ভেতরে জঙ্গি প্রবেশ করছে, আর তারা যুদ্ধ যুদ্ধ খেলা করছে।”

তিনি আরও কটাক্ষ করে বলেন, “বিজেপি আসলে শুধু 'টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’ করছে।” কীর্তি আজাদের বক্তব্যে স্পষ্ট যে, তিনি মোদি সরকারের জাতীয় নিরাপত্তা নীতির সমালোচনার পাশাপাশি, রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগানোর কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর