শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৫:৫৪

আমেরিকার কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দফতর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার।”

আরও বলা হয়েছে, “এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনও সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে চরম উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে।

এমন আবহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর