শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অ্যাসিডিটি কমাতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৭:৫৪

ভুল সময়ে বা ভুল খাবার খাওয়ার অভ্যাসে অনেকেই বারবার অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। বুক ব্যথা বা জ্বালাপোড়া, পেট ফাঁপার মতো অস্বস্তিকর উপসর্গগুলো শুরু হলে খাওয়াদাওয়া করাই কঠিন হয়ে ওঠে। তবে ওষুধ খেতে না চাইলে ভরসা রাখুন কিছু সহজ ঘরোয়া উপায়ে। চলুন, জেনে নিই।

জোয়ান

জোয়ানে থাকে থাইমল নামক একটি উপাদান। যা হজমে সহায়তা করে ও অ্যাসিডিটি কমায়। কাঁচা জোয়ান না খেয়ে সামান্য লবণ মিশিয়ে শুকনা কড়াইয়ে ভেজে খেলে দ্রুত উপকার পাওয়া যায়।

মৌরি
খাবারের পর মৌরি খাওয়ার অভ্যাস শুধু মুখের রুচিই বাড়ায় না, অ্যাসিডিটিও কমায়। এটি হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাসের সমস্যা দূর করে।

ঠাণ্ডা দুধ

ঘরের তাপমাত্রায় রাখা বা হালকা ঠাণ্ডা দুধ অ্যাসিডিটির ক্ষেত্রে তাৎক্ষণিক আরাম দিতে পারে। এটি পাকস্থলীর এসিডকে নিয়ন্ত্রণে রাখে।

মধু

এক চামচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে খেলে পেট ঠাণ্ডা থাকে এবং বুক জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।

ধনেপাতা

ধনেপাতায় রয়েছে অ্যান্টি-অ্যাসিডিক উপাদান। ধনেপাতা ভেজানো চা পান করলে পেট ফাঁপা ও বুক জ্বালাপোড়া কমতে পারে।

এই সমাধান গুলো প্রাকৃতিক হলেও আপনার অ্যাসিডিটির সমস্যা যদি নিয়মিত হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর